যে কথাগুলো নিজেকে মনে করিয়ে দেয়া প্রয়োজন -- ১। আমার কি খুব আশাহত… — Writing-Therapy🌻 — TG.ME

যে কথাগুলো নিজেকে মনে করিয়ে দেয়া প্রয়োজন --

১। আমার কি খুব আশাহত লাগছে নিজের ব্যপারে? ওয়েল, আল্লাহ চাইলে আমার একদম ভেঙ্গে যাওয়া অংশ থেকেও সবচেয়ে সুন্দর পরিশোধিত একটি অধ্যায় শুরু করিয়ে দিবেন। আল্লাহর রহমত থেকে আমি কখনো হতাশ হবো না। আমি আবার নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ।

২। হয়তো আজকে আমার কোন কারণে খুব দুর্বল লাগছে। আমি যতই দুর্বল বোধ করি না কেন, আমার রবের সাহায্য ও শক্তি আমার দুর্বলতার চেয়েও অনেক বড়।

৩। আমার সব প্রশ্নের উত্তর আমি আজকে পাবো না। সব উত্তর আজকে না পেলেও সমস্যা নেই। কিছু দরজা সময় হলেই খুলবে। দুআ এবং সবর তো আমার জীবনের অলংকার।

৪। মানুষ আমার বর্তমান অবস্থাটুকু বাইরে থেকে সামান্যই দেখছে। আমার রব, আল্লাহ আমার পুরো পথটাই জানেন। তিনি আমাকে সবচেয়ে ভালো বোঝেন। তিনি জানেন আমাকে কোথা থেকে কোথায় কল্যাণকর ভাবে পৌঁছে দিতে হবে, কোথায় গেলে আমার ক্লান্ত আত্মার শান্তি মিলবে, সবই তাঁর ইলমে আছে। আমি তাঁর উপরেই দৃঢ় তাওয়াককুল করলাম। আল্লাহর উপর ভরসা শুধু মুখে বললেই তো হবে না। আমি এবার আমল করলাম ইনশাআল্লাহ।

৫। আমার জীবনে অনেক বিষয়েই দেরিতে হতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোন কিছুই ভুল সময়ে আসে না। আমি আল্লাহর টাইমিং এর উপর ভরসা রাখি, এই টাইমিংকে স্বাগত জানাই। আমি হতাশ না হয়ে আশা ধরে রাখি, ইনশাআল্লাহ।

#রাইটিং_থেরাপি
#একগুচ্ছ_প্রশান্তি
শারিন
❤74👏3
August 30, 2026 967 12