যেসব উপায়ে আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে পারেন-
এক: বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের সবচেয়ে বড় টুল হল ভারতীয় চ্যানেলগুলো। ঘরে ঘরে মা, খালা, আপুরা প্রতিজ্ঞা করুন আপনার ঘরে আর কোনোদিন ভারতীয় চ্যানেল চলবে না।
এই চ্যানেলের হাত ধরেই পরকীয়ার মত সামাজিক ব্যধি থেকে শুরু করে হিন্দুত্ববাদি ইতিহাস, হিন্দুত্ববাদি শিশুতোষ কার্টুন, হিন্দু দেব-দেবি ও মূর্তিগুলোর ইতিহাস, পরিচয় ও বহুক্ষেত্রে শ্রদ্ধা আমাদের মন-মগজে ঢুকে যাচ্ছে।
আপনাকে দিয়ে ভারতীয় প্রোডাক্ট কেনানোর আগের ধাপ হল আপনার মগজকে প্রস্তুত করা যেন আপনি ভারতকে চিনেন, তাদেরকে বিশ্বাস করেন, তাদের পণ্যের উপর আস্থা রাখেন।
দেখেন আজকে যদি আমি আপনাকে বলি যে ডি আর কঙ্গো থেকে আমি একটা ফেসওয়াশ আনছি, যেটা দুনিয়ার শ্রেষ্ঠ ফেসওয়াশ, আপনি এটা কেনার আগে ৫০ বার ভাব্বেন। কারণ ডি আর কঙ্গো কে, কোথায়, আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা তা আপনি নিশ্চিত না।
কিন্তু আপনার বাসায় যদি ডি আর কঙ্গোর টিভি চ্যানেলগুলো জাস্ট ২ সপ্তাহ চলে, আমি সেখানকার লাখ টাকার প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করতে পারব। আপনিও সেটা সানন্দে লুফে নিবেন বিন্দুমাত্র চিন্তা ছাড়াই।
ভারতীয় চ্যানেল আর সিরিজের ভয়াবহতা না বুঝলে আপনি কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ বুঝতেই পারবেন না, মোকাবিলা তো বহুদূর।
দুই: ভারতীয় প্রোডাক্ট বয়কট করা। স্পেশালি ভারতীয় প্রসাধনী।
হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাকে আবেগি হইতে বলব না, রিয়েলিস্টিক হইতে বলব।
আপনি দেখেন আপনার লাইফে যত ভারতীয় পণ্য আছে, তার মধ্যে কোনটা সবচেয়ে কম ভ্যালু এড করে, ফলে যেটা আপনি বাদ দিলে তেমন কোনো প্রভাবই পড়বে না, সেটা সবার আগে বাদ দেন।
কিংবা যেসব প্রোডাক্টের ভালো দেশি বা অন্য কোনো দেশের বিকল্প প্রোডাক্ট আছে, সেগুলো বাদ দেন। কারণ এখানে ভারতীয় এই প্রোডাক্ট বাদ দেওয়ার ফলে আপনার লাইফে কোনো ক্ষতিই হচ্ছে না।
জাস্ট আপনার সদিচ্ছা দরকার।
এইভাবে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে একটা করে ভারতীয় প্রোডাক্ট আপনার ঘর থেকে আউট করেন।
আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বউ সুপারশপ থেকে কেনাকাটা করার সময় বয়কট লিস্টে থাকা দেশের পণ্য কিনা তা অত্যন্ত গুরুত্ব দিয়ে চেক করি।
তিন: ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তা থেকে শুরু করে পেঁয়াজ-চিনির সিন্ডিকেট পর্যন্ত ব্যবসার প্রতিটা লেয়ারে ভারতীয় পণ্যের ব্যবসা পরিহার করা।
দোকানদাররা ভারতীয় পণ্য রাখা বন্ধ করা। ভারতীয় পন্যের ডিলারশিপ, ডিস্ট্রিবিউটরশিপ ত্যাগ করা।
এক্ষেত্রেও ধাপে ধাপে বাস্তবসম্মতভাবে আগাইতে থাকা। বাট যত কমই হোক, আগাইতে থাকা, কন্টিনিউয়াসলি।
চার: আপনার যদি মনে হয় যে আপনি ভারতীয় কোনো একটা পণ্যের বিকল্প পণ্য প্রস্তুত কিংবা বাজারজাত করতে পারবেন, সেটা করা।
আপনার ব্যবসাও হল, প্রতিরোধও হল।
রাকিবুল হাসান





