২০১৮ সাল থেকে একটি বিষয় খুব গভীরভাবে মিস করতাম। আমাদের মতো সাধারণ মুসলিমরা সমাজে ইসলামকে শক্তিশালী করার জন্য কীভাবে কাজ করবে—তার সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। অথচ নানা তন্ত্রমন্ত্রের ধারক-বাহক কর্মীদের ক্ষেত্রে সেটির অভাব নেই।
.
২০১৯ থেকে টুকটাক সোশ্যাল অ্যাক্টিভিসম করলেও, চোখের সামনে ছিল না বিস্তারিত কোনো দিকনির্দেশনা। ফলত, অ্যাক্টিভিসম হতো ভাসাভাসা। তুলনামূলক কম কার্যকরী।
.
আল্লাহর ইচ্ছায় চব্বিশে হাসিনাশাহীর ঐতিহাসিক পতনের পর মুসলিমদের জন্য এই ভূখণ্ড কিছুটা প্রসারিত হয়, আলহামদুলিল্লাহ। এরপর সোশ্যাল অ্যাক্টিভিসম নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সেসব কর্মশালা থেকে আমরা প্রথমবারের মতো হাতে-কলমে অ্যাক্টিভিসম শিখি।
.
মাঠ পর্যায়ের অপরিপক্ক অভিজ্ঞতা, আর ওয়ার্কশপের শিক্ষা—দুইয়ে মিলে আমরা একটু একটু করে দক্ষতা অর্জনের পথে এগুচ্ছিলাম। কিন্তু তারপরও কী যেন একটা নেই। কী নেই, কী নেই? হ্যাঁ, আমাদের কোনো লিখিত দিকনির্দেশনা নেই। আমাদের কোনো ম্যানুয়াল বা হ্যান্ডবুক নেই। যেটায় যখন ইচ্ছে চোখ বুলিয়ে নিজেদের ঝালিয়ে নিতে পারব। বারবার।
.
আমাদের সেই গভীর আকাঙ্ক্ষার কিছুটা পূরণ হয়েছিল গত মাসে প্রকাশিত Activism Lab এর ওয়েবসাইটের মাধ্যমে। এবার সেটির সাথে আরও বিস্তারিত পরিসরে যুক্ত হচ্ছে Ilmhouse Publication থেকে প্রকাশিতব্য “৪০ হাদীস: সামাজিক শক্তি অর্জন” বইটি। ইসলামকে কর্তৃত্বশীল করার জন্য যেই সামাজিক শক্তি অর্জন করা অপরিহার্য, সেটি অর্জনের বিস্তারিত উপায়াবলি আলোচনা করা হয়েছে বইটিতে।
.
বইটিতে যেমন এসেছে একজন মুসলিম অ্যাক্টিভিস্টের সামাজিক ও রাজনৈতিক দায়িত্বের আলোচনা, তেমনি এসেছে তার রুহানিয়াতের অপরিহার্যতাও। যেন সমাজ ও মানুষের জন্য কাজ করতে গিয়ে সে তার শেকড় থেকে বিচ্যুত হয়ে না পড়ে। আবার ব্যক্তিগত জীবনে (দ্বীনি ও দুনিয়াবি উভয়ক্ষেত্রেই) উৎকর্ষ-লাভের আলোচনাও এসেছে। মাশা-আল্লাহ।
.
সর্বোপরি, আমাদের জন্য একটি গাইডবুক হিসেবে কাজ করবে বইটি। আর আমাদের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে পিএচডি গবেষক আসিফ আদনান ভাইয়ের আপকামিং “মুসলিমবঙ্গ” বইটি প্রকাশিত হলে। সম্ভবত সেটি আমাদের ম্যানিফেস্টো হবে, ইনশাআল্লাহ! আপাতত বক্ষ্যমাণ বই নিয়ে এগুতে থাকি আমরা।
.
এবার আপনাদের উদ্দেশ্যে বলি। আপনি যদি সমাজের হাল দেখে চিন্তিত হয়ে থাকেন, ঘুনে ধরা এই সমাজকে বদলাবার আকাশ সমান স্বপ্ন লালন করে থাকেন, তবে এই অসাধারণ বইটি আপনার জন্যই। বইটি সংগ্রহ করবেন। পড়বেন। বারবার পড়বেন। ভাই-ব্রাদারদের নিয়ে পাঠচক্র করবেন। অতঃপর দলবেঁধে কাজে নেমে পড়বেন।
.
দিগন্তে ভোরের আভা ফুটতে শুরু করেছে, যেন বদর-উহুদের প্রেরণা আবারও ফিরে আসছে। যেখানে লিখা আছে এক চিরন্তন প্রতিশ্রুতি—“নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে!”
.
ছবিতে “৪০ হাদীস: সামাজিক শক্তি অর্জন” বইয়ের সূচিপত্র।