আমি ২৪ এর পর থেকে আসিফ আদনান ভাইয়ের দেওয়া সবগুলো লেকচার আজকেরটাসহ সরাসরি বা ইউটিউব থেকে মনোযোগ দিয়ে শুনেছি। আমার জানা মতে তার কোনো পাবলিক লেকচার আমার শোনা বাকি নেই। সবখানে তিনি পাশ্চাত্যের বুদ্ধিবৃত্তিক দাসত্ব পরিহার করা ও বঙ্গীয় মুসলিমদের সামাজিক শক্তিবৃদ্ধির কথাই বলেছেন ঘুরেফিরে। কখনো এদেশে সশস্ত্র কিছুর কথা আকারে-ইঙ্গিতেও বলেননি। এই জমিনে মুসলিমদের সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেলে ও তারা আত্মপরিচয়ের ব্যাপারে সচেতন হলে এর দ্বারা দিনশেষে ইসলামপন্থার দাবীদার তার বিরুদ্ধপক্ষও আসলে কোনো না কোনোভাবে লাভবান হবে। যদিও সবসময় তারা তার বিরোধিতাই করে গেছে, সামনেও করে যাবে হয়তো। এই হলো আসিফ আদনান বিষয়ে আমার সংক্ষিপ্ত মূল্যায়ন।
আব্দুল্লাহ আল মাসুদ





