বাংলাদেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো দলীয় অন্ধ আনুগত্য।
আমাদের রাষ্ট্রে দেখা যায় কোনো দল বা নেতার ভুল, দুর্নীতি, সহিংসতা কিংবা ক্ষমতার অপব্যবহারের সমালোচনা না করে বরং সেটিকে অস্বীকার বা যুক্তি দিয়ে সমর্থনের চেষ্টা করা হয়। কখনো যাচাই না করেই তথ্য বিশ্বাস করা হয়, আবার কখনো নিজের পক্ষের ভুলকে "
'স্বাভাবিক' বলে মেনে নেওয়া হয়। নেতারা ধর্মের অপব্যাবহার করে অকাজ করে আর দলদাস কর্মীগুলা এইটাকেই ধর্ম বলে মেনে নেয়।
একইভাবে যখন দলীয় রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ব্যবসা, ভূমি দখল বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয় তখন দলদাস কর্মীগুলা এটার পক্ষে সাফাই গেয়েই যায়।
একটা দলের নেতারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে আরামে বসে খাচ্ছে আর দেশে দলদাস কর্মীগুলা দলীয় দাসত্ব পালন করেই যাচ্ছে। মোটা দাগে সবার অবস্থান একই। সবার পুজি দলীয় দাস কর্মীরা।
এই দলীয় দাস গুলাই দেশের উন্নতি সুশাসনের প্রধান অন্তরায়।








