পুরুষ মানুষকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। তারা এমন যে, নারীর যত্ন, শাসন, নিগরানি ছাড়া এলোমেলো, অগোছালো, এক কথায় চলতেই পারে না৷ আর এই জন্যেই পুরুষের জীবনে আল্লাহ ৪ জন স্পেশাল নারী দিয়েছেন। এই চার নারীর যত্ন যেমন দরকার তেমন শাসন বা নিগরানিও দরকার৷
জন্মের পর থেকে মা, এরপর একটু বড় হলে বোন৷, এরপর যুবক বয়সে স্ত্রী, এরপর মেয়ে। যার চারজনই আছে সে আল্লাহর বিশেষ নিয়ামাহ পেলো৷ যার এদের মাঝে কেউ কেউ নেই সে আসলেই এই নিয়ামাহ থেকে বঞ্চিত হল, সে কখনো বুঝলই না জীবনে এই নিয়ামাহ থাকলে জীবনটা আরও কত মধুর হত! কোনো না কোনো দিক দিয়ে যার জীবনটা এলোমেলো, কোথাও একটা শূন্য শূন্য ভাব আছেই।
যাদের এই নিয়ামাহ আছে, তাদের অবশ্যই উচিৎ এই চার নারীর কদর করা, সম্মান করা, হক আদায় করা, আদরে যতনে রাখা। এই সিফতগুলোই একজন পুরুষকে আখলাকওয়ালা বানায়। সুপুরুষ বানায়৷
- Zainnab Al Gazi
8
3
2September 8, 2026 294 10