প্রশ্ন: প্রতিবেশীর কি নির্দিষ্ট কোনও অধিকার আছে ইসলামে ? উত্তর… — 𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙 — TG.ME

প্রশ্ন: প্রতিবেশীর কি নির্দিষ্ট কোনও অধিকার আছে ইসলামে ?

উত্তর:

ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিবেশীর হক তথা অধিকার রয়েছে।

প্রথমে বুঝতে হবে আমার প্রতিবেশী কারা?
অনেকেই মনে করেন, ইসলামে প্রতিবেশীর হক কেবল মুসলিম প্রতিবেশীর জন্য! এটা সঠিক নয়।

ইবনুল মানযূর বলেন, وهو مَنْ جاورك جوارًا شرعيًا سواء كان مسلمًا أو كافرًا، برًا أو فاجرًا، صديقًا أو عدوَّا، محسناً أو مسيئاً، نافعًا أو ضارًا، قريبًا أو أجنبيًا، بلديَّاً أو غريبًا.

‘প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনত তোমার পার্শ্বে অবস্থান করছে, সে মুসলিম হোক বা কাফের, পুণ্যবান হোক বা পাপী, বন্ধু হোক বা শত্রু, দানশীল হোক বা কৃপণ, উপকারী হোক বা অনিষ্টকারী, আত্মীয় হোক বা অনাত্মীয়, দেশী হোক বা বিদেশী।

অর্থাৎ, আপনার বসত এলাকাতে বসবাস করেন এমন সকলেই আপনার প্রতিবেশী।

হাসান (রাঃ) বললেন, أربعين داراً أمامه، وأربعين خلفه، وأربعين عن يمينه، وأربعين عن يساره.

অর্থাৎ নিজের ঘর হ’তে সম্মুখের চল্লিশ ঘর, পশ্চাতের চল্লিশ ঘর, ডান দিকের চল্লিশ ঘর এবং বাম পার্শ্বের চল্লিশ ঘর’ (এর অধিবাসী লোকজনই প্রতিবেশী হিসাবে গণ্য)।

[আদাবুল মুফরাদ হা/১০৯, সনদ হাসান।]

প্রতিবেশীর অধিকার কি?

১। প্রতিবেশীর প্রথম হক হলো- তার সাথে উত্তম আচরণ করা।

[ দ্রষ্টব্য: আল্লাহ তা‘আলা বলেন,

وَاعْبُدُوا اللهَ وَلاَ تُشْرِكُوْا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِيْنِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيْلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللهَ لاَ يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالاً فَخُوْرًا-

‘আল্লাহর ইবাদত কর, তাঁর সাথে কাউকে শরীক করো না। পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর এবং নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকীন, নিকটবর্তী প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশী, সহকর্মী, পথিক ও দাস-দাসীর সাথে ভাল ব্যবহার কর। নিশ্চয়ই আল্লাহ্ অহংকারী-দাম্ভিককে পসন্দ করেন না’ (নিসা ৪/৩৬)।

২। আরেকটি হক - প্রতিবেশীকে কষ্ট না দেওয়া।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।

আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আরো কিছু হক সংক্ষেপে বলে দিচ্ছি -

🔳প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা

🔳 মাঝে মাঝে সম্ভব হলে হাদিয়া দেওয়া

🔳 দাওয়াত দিলে দাওয়াত কবুল করা

🔳 প্রতিবেশী অভুক্ত অবস্থাতে থাকলে নিজে কম খেয়ে তাকে দেওয়া

🔳 দরিদ্র হলে সদকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া।

🔳 একে অপরের দোষ গোপন রাখা

🔳 প্রতিবেশীর জান,মাল,ইজ্জত হেফাজত করা

🔳 বিপদে সাহায্য করা

উপরের সবগুলো বিষয় কুরআন ও হাদীসে এসেছে।

আল্লাহ তাওফিক দিন।
❤6
September 8, 2026 614 6