বাচ্চারা নষ্ট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে অসৎ সঙ্গ ও খারাপ বন্ধুবান্ধব। বিশেষত যেসব বাচ্চা সহজসরল ও আলাভোলা প্রকৃতির হয়, তারা খুব দ্রুত নিজের মধ্যে খারাপ অভ্যাসগুলো ঢুকিয়ে ফেলে। এ জন্যই ইসলাম পিতামাতা ও শিশু-কিশোরদের শিক্ষকদের এ ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে যে, তারা যেন নিজেদের সন্তান ও অধীনস্থদের পরিপূর্ণ পর্যবেক্ষণে রাখে, যেন তাদের কাছে ভালোভাবে এ তথ্য থাকে যে, বাচ্চারা কাদের সাথে মেলামেশা করছে এবং কোথায় সকাল-সন্ধ্যা কাটাচ্ছে। এ ছাড়া ইসলাম এ বিষয়েও দিকনির্দেশনা প্রদান করে যে, বাচ্চাদের জন্য যেন উত্তম সাথি ও ভালো বন্ধুবান্ধব নির্বাচনের ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণ করা হয়, যেন তারা তাদের থেকে সদগুণ ও উত্তম আচার-অভ্যাস শিখতে ও আত্মস্থ করতে পারে।
-- প্রকাশিতব্য "এখন যৌবন যার ২" বই হতে
18September 8, 2026 586 6