Nahdatul Ummah Al Islamia Bangladesh NAB একবার প্রথম বর্ষের ক্লাসের ফাস্ট বয় অন্য আরেকটা ছোট ছেলের গা স্পর্শ করেছে। এই অপরাধে সব তালিবুল ইলমের সামনে তার কঠিন শাস্তি দিয়েছি। তার জবানবন্দি রেকর্ড করেছি। তাকে বহিষ্কার করেছি। তার পিতামাতাকে জানিয়েছি। সম্ভাব্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সেখানে ইনফর্ম করেছি। ওর জিম্মাদার উস্তাযকে সকোজ করেছি, উপযুক্ত কারণ দর্শাতে না পারায় বহিষ্কার করেছি।
আমরা অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের আবাসিকে ভর্তি নেই না। সেদিন সুদূর কুমিল্লা থেকে একজন যোগাযোগ করেছেন তার ৬ বছরের ছেলেকে আবাসিক ভর্তি করাতে চেয়েছেন। বলেছি ছেলেকে অনাবাসিক বাড়ীর কাছাকাছি পড়ান।
আরেকজন তার দুই ছেলে অনাবাসিকে পড়ে তিনি বললেন; বাসায় দুষ্টামি করে তাই দিনের বেলায় মাদরাসায় ঘুমানোর ব্যবস্থা করতে আমি স্পষ্ট বললাম , না। আপনি আপনার দুই ছেলেকে স্রেফ কন্ট্রোল করতে পারেন না তাহলে আমরা কীভাবে ১০০ জনকে কন্ট্রোল করি দেখুন শিখুন।
আপনার ছেলেকে আবাসিকে পড়ানোর দরকার নাই। অনাবাসিক পড়ান। বাচ্চাররা অল্প বয়সে মা-বাবার আদর ,সোহাগ ,স্নেহ থেকে দূরে থাকলে তাদের স্বাভাবিক গ্রোথ থেকে বঞ্চিত হয়। তাদের স্বাভাবিক বেড়া উঠা ক্ষতিগ্রস্থ হয়। দয়া করে তাদের উপর রহম করুন।
- মাওলানা ফুআদ
11September 5, 2026 380 4