আমাদের সমস্ত দ্বীনি কার্যক্রম থেকে শুধু আর্থিক লেনদেনটা বাদ দেন। এরপর দেখেন কে কত মেহনত করতে পারে।
তালিম, তাদরিস, ওয়াজ, নসিহাত, এক্টিভিজম। এক বছর পরে দেখবেন মাদ্রাসা কমে গেছে। ওয়াজ কমে গেছে। এক্টিভিজম কমে গেছে। জজবা কমে গেছে।
শুধু ইউটিউব আর ফেসবুক না থাকলেই দেখবেন আর সেলিব্রেটিরা দ্বীন নিয়ে আর এতো পেরেশানি দেখাবে না। ভিউ থাকবে না। অর্থ থাকবে না। মেহনতও থাকবে না।
অন্য কারও কথা বলছি না। আমার নিজেরই এই অবস্থা। দ্বীন প্রচার করে হয় অর্থ, নয় জনপ্রিয়তা নয় ক্ষমতা। এগুলো যারা কামিয়েছি তারা আখিরাত আদৌ কামিয়েছি কি না আল্লাহু আলাম।
- S M Nahid
13
1September 5, 2026 602 5