শাইখুল হাদীস হযরত যাকারিয়া কান্ধলভী রহ. এর নাম তো শুনেছেন।
দক্ষিণ এশিয়ার অন্যতম মশহুর শাইখুল হাদীস ছিলেন তিনি, দাওয়াত ও তাবলীগের বড় মুরুব্বী ছিলেন।
ওনার বাবার ঘটনা তিনি লিখেছেন,
ওনার আব্বাজান যখন মাদরাসার খিদমতে (শিক্ষকতা) ছিলেন তখন খাবার বাইরে থেকে নিয়ে আসতেন। সেখান থেকে খাবার আসতে আসতে খাবার একেবারে ঠান্ডা হয়ে যেতো।
খাবার খাওয়ার আগে সেই খাবারের বাটি মাদরাসার চুলার পাশে রাখা হতো। চুলার উপরে না, পাশে। অল্প গরম হলে ওনার আব্বাজান সেটা খেতেন।
এই চুলার পাশে রাখার কারণে মাস শেষে মাদরাসার ফান্ডে তিনি তখনকার দিনে দুই রূপী সাদাকাহ করে দিতেন।
সামান্য চুলার তাপ ব্যবহার করছেন, তাও সেই মাদরাসার উস্তাদ এবং সরাসরি চুলাতেও উঠাচ্ছেন না তবুও মাস শেষে কিছু অর্থ মাদরাসার ফান্ডে দিয়ে দিচ্ছেন।
এই পরহেজগার ব্যক্তির ঔরশে যাকারিয়া কান্ধলভী রহ. এর মতো মানুষের জন্ম হয়েছিল। এটা শুধু ওনার আব্বাজানের ঘটনা নয়, তখন মাদরাসাগুলোর উস্তাদগণ এভাবেই চলতেন। শাইখের আত্মজীবনী আপবীতীতে এমন আরো ঘটনা তিনি লিখেছেন।
বই: আপবীতী (আত্মজীবনী)
লেখক: শাইখুল হাদীস যাকারিয়া কান্ধলভী রহ.
5September 7, 2026 149 2