আতর ও সুগন্ধি ব্যবহারের আদব
১. তীব্র গন্ধের আতর বা সুগন্ধি ব্যবহার করা উচিত না। এতে অন্যদের কষ্ট হতে পারে। বিশেষ করে মসজিদে মৃদ্যু ঘ্রাণের আতর ব্যবহার করা উচিত।
২. পুরুষের জন্য জুমার দিন নামাজের আগে আতর ব্যবহার করা উত্তম। হাদীসে বর্ণিত আমল। এছাড়াও অন্যান্য সময়েও আতর ব্যবহার করা উচিত। রাসূলুল্লাহ ﷺ আতর (খুশবু) পছন্দ করতেন।
৩. নারীদের জন্য ঘরের বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহারের অনুমতি নেই। হাদীসে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। ঘরে ব্যবহার করা উচিত।
৪. নামাজ, তিলাওয়াত, যিকির ইত্যাদি ইবাদাতের আগে সুগন্ধি ব্যবহার ও উত্তম পোশাক পরিধানের তাগিদ রয়েছে।
৫. অতিরিক্ত কড়া গন্ধের সুগন্ধি ব্যবহার করা উচিত না। প্রচুর পরিমাণ সুগন্ধি ব্যবহার করা উচিত না। অপরের পছন্দের দিকে খেয়াল করতে হবে।
৬. স্বামী-স্ত্রীর জন্য পরস্পরের পছন্দের প্রতি খেয়াল রেখে সুগন্ধি ব্যবহারের তাগিদ করা হয়েছে। বিশেষ সময়ের আগে সুগন্ধি ব্যবহারের তাগিদ করা হয়েছে। অপরের পছন্দের উপর গুরুত্ব আরোপের তাগিদ রয়েছে।
৭. পুরুষদের জন্য কোনো বিশেষ কাজে যাবার আগে, বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহারের পরামর্শ রয়েছে।
৮. পরিচ্ছন্নতার পর সুগন্ধি ব্যবহারের পরামর্শ রয়েছে।
অবলম্বন:
(ক) হাদীস:
https://www.hadithbd.com/books/islami-jibon-dhara/section/7
(খ) বই: আখলাক শিষ্টাচার; শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ
(গ) মুসলিম বাংলার প্রবন্ধ (লিঙ্ক)
(ঘ) মাসিক আল ইতিছামের প্রশ্নোত্তর
https://al-itisam.com/view_question_answer/2953
4September 8, 2026 94