আগেকার আলিমগণ মাদরাসার প্রতিটি পয়সার বিষয়ে খুব সতর্ক থাকতেন। শাইখুল… — Mohammad Abid Azam — TG.ME

আগেকার আলিমগণ মাদরাসার প্রতিটি পয়সার বিষয়ে খুব সতর্ক থাকতেন।

শাইখুল হাদীস যাকারিয়া কান্ধলভী রহ. তার আত্মজীবনী আপবীতীতে লিখেছেন,

মাওলানা জহরুল হক মাযাহিরুল উলুম সাহারানপুরের বোর্ডিং এর দায়িত্বে ছিলেন। চব্বিশ ঘন্টা বোর্ডিং-এ থাকতেন। তবুও কখনো তরকারিতে লবণের পরিমাণ নিজে পরীক্ষা করতেন না। বোর্ডিং-এর কোনো ছাত্রকে দিয়ে পরীক্ষা করাতেন। সময় করে নিজের ঘর থেকে খাবার খেয়ে আসতেন।

অনুরূপভাবে, মাদরাসার অন্যান্য উস্তাদগণকেও দেখেছি তারা কোনো সময় মাদরাসার খাবার খেতেন না।

বই: আপবীতী (আত্মজীবনী)
লেখক: শাইখুল হাদীস যাকারিয়া কান্ধলভী রহ.
❤7
September 7, 2026 163