সীরাতে অনেক সময় আমরা দেখি কাফেলায় এত উট থাকতো, অথবা কেউ এতো উট দান করতো। তবে এগুলো শুনে আমাদের সময়ে রিলেট করা একটু টাফ হয়ে যায় যদি না টাকার হিসেবে সেগুলো দেখানো হয়।
রেফারেন্স হিসেবে উম্মুল মু'মিনিন সায়্যেদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বানিজ্যিক কাফেলার স্যাম্পল ধরা যাক - যা তিনি অন্যদের মাধ্যমে সিরিয়া বা ইয়েমেনে পাঠাতেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও নবুওয়াতের আগে এরকম কাফেলা নিয়ে গেছেন - এ ঘটনা আমরা সবাই জান। উমর সুলাইমানের সিরিজে উল্লেখ করা আছে যে উনার এরকম কাফেলায় প্রায় ৮০০ উট থাকতো।
৮০০ উট বানিজ্যিক কাফেলার মধ্যে লং ডিস্টেন্স ট্রাভেল করলে পাঁচ টনের মোটামুটি ৪০ ট্রাক হবে, বা ২০০ টন। একেকটা উটে ২৫০ কেজি ধরা হয়েছে। তো সেসব উটে কী কী মাল থাকতো ? যব, বার্লি, কিসমিস, চামড়া, কাপড়, চাদর, মসলা - এসব।
এগুলোর যদি এখনকার দিনে একটা কনজারভেটিভ এস্টিমেটও করা হয়, তাহলে ২.৫ মিলিয়ন ডলার হবে - যা বাংলাদেশী টাকায় ৩০ কোটি টাকার মতো।
সুতরাং প্রায় ৩০ কোটি টাকার পন্য নিয়ে খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহ আনহার কাফেলা ব্যবসায়িক সফরে যেতো।
একটু আইডিয়া হলো ?
- মাহবুবুর রহমান
6
2September 6, 2026 210 1