চমৎকার এক বিকেল কেটেছে ৩০ জন স্বপ্নবান মুয়াজ্জিনের সাথে। শোনা হয়েছে তাদের বিচিত্র অভিজ্ঞতা ও স্বপ্নের কথা।
ইসলাম মুয়াজ্জিনদের এতটা সম্মান দিয়েছে, ইমামদের জন্যও এতটা ফজিলত বর্ণিত হয়নি।
অথচ আমাদের দেশে সম্মানিত এই মানুষগুলোকে অনেকটা অবহেলার চোখেই দেখা হয়। সেই ‘অবহেলিত’ মানুষগুলোর দক্ষতা বৃদ্ধির জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন শুরু করেছে ’১৫ দিন ব্যাপী আজান প্রশিক্ষণ কর্মশালা।’
ছবির মানুষগুলো আজান প্রশিক্ষণে অংশ নেয়া প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী।
আমরা আশা করছি, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস অনেকগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ।

58
7August 18, 2026 2.1K 7 3