RRTI: post #2445 — TG.ME

শেরে বাংলা একে ফজলুল হক অল ইন্ডিয়া মুসলিম এডুকেশনাল কনফারেন্সে সভাপতির ভাষণে এই বক্তব্য দেন যেখানে তিনি মুসলিম শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার সংকট তুলে ধরেন। শেরে বাংলা বলেন মুসলিম সাংস্কৃতি ও ইসলামী নিদর্শন মুছে সেখানে হি"ন্দু কালচারাল ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র দেখা যাচ্ছে। ওয়ার্ধা প্রকল্পের শিক্ষা "প্রতিটি ধর্মই সত্য এবং কোনো ধর্মই অন্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ নয়"। শেরে বাংলা বলেন এই বক্তব্য ইসলামকে প্রত্যাখ্যান করার শামিল।

শেরে বাংলা বলেন ভারতের ইসলামী শিক্ষার মূলমন্ত্র তিনটি বিষয়ের মাধ্যমে প্রকাশ করা যায়। এক. স্বাধীনতা। দুই. ঐক্য। তিন. উন্নয়ন। তিনি বলেন যে শিক্ষা ব্যবস্থায় মুসলমানের ভাষা, সংস্কৃতি, শরিয়াহ ও ঐতিহ্যের পূর্ণ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করে না, তা মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়।

১৯৩৯ সালে কলকাতার মোহাম্মদ আলী পার্কে শেরে বাংলা একে ফজলুল হক উর্দুতে যে বক্তৃতা দেন সেটা খুতবায়ে সদারত নামে পরবর্তীতে প্রকাশিত হয়। উর্দু বক্তব্যটি সংগ্রহ করতে আমার এক প্রফেসর সহযোগিতা করেছে। বইটি অনুবাদ করেছেন Kazi Akram বিশেষ কৃতজ্ঞতা ভাই। বইটির ভূমিকা লিখেছেন শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা। আমি কেবল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। যাই হোক। খুব শীঘ্রই বইটি পাঠকের কাছে দিতে পারবো।
❤2
April 27, 2026 287