To be Honest যুদ্ধ যে শুরু হয়েই গেল ১০০% সবাই এইটা সরাসরি ধরে নিলেও ইরানের আগামী ২৪ ঘণ্টার রেনসপন্স কি হয় সেইটা থেকেই বোঝা যাবে ঘটনা কোন দিকে যাচ্ছে । কারণ মোট দুইটা সিনারিও হতে পারে এখন থেকে
যদি ইউ এস এর ভাষ্যমতে তারা আসলেই এই সাইট গুলাকে পুরাপুরি ই ধ্বংস করে ফেলতে পারে তাহলে ইরানের এখন মাজা ভাঙা । গত কয়েক বছর ধরে টপ নিউক্লিয়ার সাইন্টিস্ট , মিলিটারি লিডার দের এসাসিনেট করে আসছে ইসরায়েল , পুরা মিডিল ইস্টে কোনও এলাই অবশিষ্ট নাই । আর এখন নিউক্লিয়ার সাইট গুলো ধ্বংসস্তূপ । এমন একটা জায়গায় থেকে পাল্টা জবাব দেবার প্রশ্ন ওঠে না । কারণ almost all hope will be lost for Iran যদি এই স্ট্রাইক ১০০% সফল হয়ে থাকে . অর্থাৎ এই সিনারিও হলে ট্রাম্পের ভাষায় “Peace is served for america(!)”
কিন্তু , এখানের কিন্তু টা হচ্ছে , দ্বিতীয় সিনারিও
যদি এই স্ট্রাইক সব ধ্বংস করতে না পারে তাহলে ইরানের দিক থেকে জবাব আসবে । অবশ্যই ভয়ংকর জবাব আসবে । কারন তাদের যুদ্ধ করার জন্য একটা সম্বল থাকবে । একটা “Hope” থাকবে ।
এখন দেখার বিষয় আগামী ২৪ ঘন্টায় কি কি ঘটে । এইটাই ঠিক করে দিবে ইউএসের এই আক্রমণ আরও একটা মহাযুদ্ধের শুরু ছিল নাকি মিডিল ইস্টে ইউএস-ইসরায়েলের গুন্ডামির বিপক্ষে দাঁড়ানো শেষ শক্তির সমাপ্তি ।
~ Labid Rahat