মোহাম্মদ দেইফের জন্ম ১৯৬৫ সালে গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে। গাজা তখন মিশরের দখলে। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল মোহাম্মদ ডিয়াব ইব্রাহীম আল-মাসরি। কিন্তু ইসরায়েলি বিমান হামলা হতে বাঁচতে তাকে যেভাবে সারাক্ষণ যাযাবরের মতো জীবন-যাপন করতে হয়, পরে তিনি পরিচিত হয়ে উঠেন 'দেইফ' নামে, আরবিতে যার অর্থ 'অতিথি।' হামাস যখন প্রতিষ্ঠিত হয়, তখন মোহাম্মদ দেইফ একজন তরুণ। ১৯৮০র দশকের শেষে তিনি হামাসে যোগ দেন। মোহাম্মদ দেইফ ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি অভিনয় এবং থিয়েটার প্রতি আগ্রহের জন্য পরিচিত ছিলেন, আর সেখানে তিনি একটি শিল্পী দল গঠন করেছিলেন। যখন হামাসের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়, তিনি এই দলে যোগ দেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে ১৯৮৯ সালে গ্রেপ্তার করে, আর হামাসের সাথে যুক্ত থাকায় বিনা বিচারে ১৬ মাস কারাগারে বন্দী করে রাখে। ২০০২ সালে হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সালাহউদ্দীন শেহাদেহকে হত্যার পর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ দেইফ। হামাসের যে বিখ্যাত 'কাসাম রকেট', সেটির পরিকল্পনা এবং তৈরির কৃতিত্ব দেয়া হয় মোহাম্মদ দেইফকে। গাজার ভূগর্ভে যেসব টানেল খনন করা হয়েছে, সেগুলোর অধিকাংশ মোহাম্মদ দেইফের পরিকল্পনা। তিনি বেশিরভাগ সময় এসব টানেলের মধ্যেই কাটাতেন। ২০২৪ সালের ১৩ জুলাই গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার ও আল-কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ শহীদ হয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে হামাস তার শাহাদাতের বিষয়টি নিশ্চিত করে।
Internet Archive: post #2735 — TG.ME
April 13, 2026 605 1 1