📌 তুরস্কের নতুন ইলেকট্রনিক যুদ্ধবিমানের ছবি প্রকাশ।
➡️ তুরস্কের HAVA SOJ নামের নতুন একটি ইলেকট্রনিক যুদ্ধবিমানের ছবি প্রকাশিত হয়েছে। এটি মূলত একটি Bombardier Global 6000 উড়োজাহাজ, যেটিকে তুরস্কের TUSAŞ ও ASELSAN সামরিক কাজে ব্যবহারের উপযোগী করে তৈরি করেছে।
➡️ বিমানটির মূল কাজ হলো দূর থেকে শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেওয়া।
এটি ৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে এসব ব্যবস্থায় বাধা সৃষ্টি করতে পারবে।
➡️ নতুন ছবিতে বিমানের নিচে শত্রুর সংকেত বন্ধ করার যন্ত্র, ওপরে যোগাযোগের জন্য একটি বিশেষ অ্যান্টেনা এবং ডানার দুই প্রান্তে শত্রুর রাডার ও সংকেত শনাক্ত করার যন্ত্র দেখা গেছে।
➡️ তুরস্কের বিমানবাহিনীর জন্য মোট ৪টি HAVA SOJ তৈরির পরিকল্পনা রয়েছে।
➡️ বিমানগুলো তুরস্কের KORAL ভূমিভিত্তিক জ্যামিং ব্যবস্থা, আগাম সতর্কতা দেওয়ার বিশেষ বিমান এবং ভবিষ্যতের KAAN যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
➡️ সক্ষমতার দিক থেকে HAVA SOJ-কে যুক্তরাষ্ট্রের EA-37B Compass Call এবং অস্ট্রেলিয়ার MC-55A Peregrine-এর মতো ইলেকট্রনিক যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করা হচ্ছে।
@SorwarAlam[mh]
#Asia

416
86
22
12
9
6
3
2
2September 28, 2026 11K