📌 যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে অনলাইন বিদ্বেষমূলক পোস্ট বেড়েছে ২৪০ শতাংশ
➡️ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে বিদ্বেষমূলক পোস্টের সংখ্যা বেড়েছে প্রায় ২৪০ শতাংশ। সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইটের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
এধরণের পোস্টের সংখ্যা ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ১২ হাজার ৯০৪টি। ২০২৬ সালের জুনে তা বেড়ে ৪৩ হাজার ৮৪৩টিতে পৌঁছেছে।
শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে এক্সে ৫ লাখ ৪২ হাজারের বেশি বিদ্বেষমূলক পোস্ট শনাক্ত করা হয়েছে।
➡️ প্রতিবেদনে দেখা গেছে, এক্সে প্রায় অর্ধেক বিদ্বেষমূলক পোস্টে দক্ষিণ এশীয়দের যুক্তরাষ্ট্রে "অনুপ্রবেশ", চাকরি কেড়ে নেওয়া বা দেশটির জনসংখ্যাগত ভারসাম্যের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে।
➡️ দক্ষিণ এশীয়দের উদ্দেশ্যে ব্যবহৃত অবমাননাকর শব্দ "পাজিত" ও এর বিভিন্ন রূপ এক্সের ৩০ শতাংশ বিদ্বেষমূলক পোস্টে পাওয়া গেছে। অন্যান্য প্রান্তিক অনলাইন প্ল্যাটফর্মে এই হার ছিল ৪৫ শতাংশ।
১৭১ শতাংশ পোস্টে দক্ষিণ এশীয়দের নোংরা বা অস্বাস্থ্যকর হিসেবে উপস্থাপন করা হয়েছে।
➡️ প্রতিবেদনে আরও বলা হয়েছে, চাকরি নেওয়া বা ভিসা জালিয়াতির অভিযোগ তুলে দক্ষিণ এশীয়দের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশের ঘটনাও বাড়ছে। কিছু ইনফ্লুয়েন্সার তাদের বাড়ি ও কর্মস্থলে গিয়ে মুখোমুখি হওয়ার ভিডিও ধারণ করে অনলাইনে প্রকাশ করছেন।
➡️ এমন একটি ঘটনায় ডানপন্থী ইনফ্লুয়েন্সার সারা গনজালেজ এক দক্ষিণ এশীয় ব্যক্তির বিরুদ্ধে H-1B ভিসার অপব্যবহারের অভিযোগ তুলে সরাসরি মুখোমুখি হন এবং সেই ভিডিও পাঁচ লাখের বেশি অনুসারীর কাছে প্রকাশ করেন।
সূত্র : সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইট
@SorwarAlam[an]
#World #USA #SouthAsia #India #Pakistan #Bangladesh #HateSpeech
211
31
26
22
5
5
1
1September 29, 2026 12.9K 96 9