📌 খরচের খাত ও বরাদ্দ নিয়ে বিভক্ত ইইউ, আটকে যাচ্ছে ৭ বছরের বাজেট।
➡️ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আগামী সাত বছরের বাজেট থেকে বিশাল অঙ্কের খরচ না কমালে তা আটকে দেওয়ার হুমকি দিয়েছে ছয়টি দেশ।
জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফিনল্যান্ড মিলে ২০২৮-২০৩৪ সালের জন্য প্রস্তাবিত ২ ট্রিলিয়ন ইউরোর এই বাজেটকে "অবাস্তব" বলে বাতিল করে দিয়েছে।
ইইউ-এর মোট বাজেটের প্রায় ৪০ শতাংশই দেয় এই ছয় দেশ। তাই তারা বাজেটে বড় ধরনের পরিবর্তন এবং শত শত বিলিয়ন ইউরো খরচ কমানোর দাবি করেছে।
➡️ এই দেশগুলো চায় প্রতিরক্ষা, অর্থনীতি ও অভিবাসন খাতে বেশি টাকা দেওয়া হোক। অন্যদিকে, কৃষিকাজ এবং পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ কমানোর পক্ষে তারা।
➡️ কিন্তু স্পেন ও ইতালিসহ প্রায় ১৭টি দেশ চায় কৃষি ও আঞ্চলিক উন্নয়নে আগের মতোই বা আরও বেশি টাকা দেওয়া হোক। এ নিয়ে দেশগুলোর মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে।
➡️ নিয়ম অনুযায়ী, ইইউ-এর এই দীর্ঘমেয়াদি বাজেট পাসের জন্য সব দেশের সম্মতি লাগে। তাই ওই ছয়টি দেশ রাজি না হলে বাজেটটি কোনোভাবেই পাস হবে না।
➡️ এক কর্মকর্তা সতর্ক করে বলেন, বাজেট থেকে বড় অঙ্কের টাকা না কমালে এ বছর কোনোভাবেই দেশগুলোর মধ্যে সমঝোতা হবে না।
➡️ আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হবে। এর আগেই বর্তমান সভাপতি আয়ারল্যান্ডকে এই সমস্যার একটি সমাধান বা সমঝোতার প্রস্তাব তৈরি করতে হবে।।
সূত্র : ক্ল্যাশ রিপোর্ট
@SorwarAlam[an]
#World #EU #EuropeanUnion #Economy #Budget #Geopolitics
162
38
17
10
4
3
3September 29, 2026 11.7K 1 9