📌 জরুরি ডিজেল মজুত ছাড়তে ফ্রান্স-জার্মানিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
➡️ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফ্রান্স ও জার্মানিকে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় দেশ দুটির ওপর মার্কিন ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
➡️ রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ছয় মাসে প্রায় ১২ কোটি ব্যারেল ডিজেল জরুরি মজুত থেকে বাজারে ছাড়ুক।
➡️ ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো জ্বালানির দাম কমানো। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে আনতে চাইছে প্রশাসন।
➡️ তবে ফ্রান্স ও জার্মানি এ বিষয়ে কী পদক্ষেপ নেবে এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: Reuters
@SorwarAlam[mh]
#World

377
19
14
14
2October 1, 2026 11.9K