ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR জানিয়েছে, রাশিয়া এই গ্রীষ্মে… — Sky Force — TG.ME

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR জানিয়েছে, রাশিয়া এই গ্রীষ্মে কিয়েভে চালানো একটি হামলায় প্রথমবারের মতো উন্নততর 9M723-2 ‘ইস্কান্দার-১০০০’ মডেলের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে।

নতুন সংস্করণটির পাল্লা প্রায় ৫৫০ কিলোমিটার, যেখানে আগের 9M723-1 সংস্করণের পাল্লা ছিল প্রায় ৩৯০ কিলোমিটার। এর ফলে রাশিয়া আরও দূরে ও তুলনামূলক নিরাপদ অবস্থান থেকে ইউক্রেনী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা পেতে পারে।

ইউক্রেন আরও দাবি করেছে, ইস্কান্দার মিসাইল উৎপাদন এখনো উল্লেখযোগ্যভাবে বিদেশে তৈরি পার্টস এর ওপর নির্ভরশীল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থাটি এই মিসাইলের উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ১৪০টি পার্টস, ৩৫টি কোম্পানি এবং ১০৮ জন ব্যক্তিকে শনাক্ত করেছে।

ইস্কান্দার-১০০০ এমন সময় রাশিয়াকে ইউক্রেনের আরও গভীরে হামলার সুযোগ দিতে পারে, যখন ইউক্রেন ইতোমধ্যেই আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর মিসাইলের সংকটে ভুগছে।
🔥45❤‍🔥3🗿1
August 28, 2026 1.5K 2