উজবেকিস্তান প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের চীন নির্মিত নতুন J-10CE মাল্টিরোল ফাইটার জেট প্রদর্শন করেছে। দেশটির স্বাধীনতা দিবস অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিমানগুলো দেখা যায়।
ফুটেজে দেখা যায়, কারশি-খানাবাদ বিমানঘাঁটি থেকে ৬টি J-10CE যুদ্ধবিমান পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে পাকিস্তানের পর উজবেকিস্তানই এই যুদ্ধবিমানের দ্বিতীয় বিদেশি কাস্টমার হলো। বাংলাদেশ বিমান বাহিনী ২০-২৪টি J-10CE ক্রয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
38
4August 31, 2026 806 1