২০২০ সালের পর এই প্রথম একটি মার্কিন C-17 সামরিক কার্গো বিমান রাশিয়ায়… — Sky Force — TG.ME

২০২০ সালের পর এই প্রথম একটি মার্কিন C-17 সামরিক কার্গো বিমান রাশিয়ায় অবতরণ করেছে। লাটভিয়া থেকে উড্ডয়ন করার পর বিমানটি রাশিয়ার ভনুকোভো এয়ারপোর্টে নামে। মস্কো যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ আমেরিকা বা রাশিয়ার সরকার হতে জানানো হয়নি এখনো। তবে বিমানটি অবতরণের পরে মস্কোর সড়কে আমেরিকান কূটনৈতিক নাম্বার প্লেট সংবলিত একটি গাড়িবহর দেখা গেছে। এ থেকে ধারণা করা যায়, উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কূটনৈতিক দল মস্কো সফরে গিয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে CBS News জানিয়েছে, CIA পরিচালক জন র‍্যাটক্লিফ আজ মার্কিন বিমানবাহিনীর একটি C-17 পরিবহন বিমানে করে মস্কো পৌঁছেছেন। সেখানে তিনি কয়েকটি বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

তবে ক্রেমলিন জানিয়েছে, র‍্যাটক্লিফের এই সফর সম্পর্কে তাদের কাছে “কোনো তথ্য নেই”।

তিনি কার সঙ্গে বৈঠক করেছেন বা বৈঠকের আলোচ্যসূচিতে কী ছিল, এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
👀25🔥6🤔3
August 25, 2026 2.1K 3