বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর অস্ত্র ফেলে পালালো বিএসএফ… — Sky Force — TG.ME

বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর অস্ত্র ফেলে পালালো বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। এসময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি করার এক পর্যায়ে দুইটি শটগান ও একটি ওয়াকি টকি ফেলে দিয়ে পালিয়ে যায় বিএসএফ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উপজেলার বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তবাসী ও বিজিবি জানায়, আমঝোল সীমান্ত এলাকায় ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিলে দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম।
🔥37🤣16🫡3
August 25, 2026 1.7K 3 2