নিউজ📛 সৌদি আরবের তায়েফ শহরে দু'র্বৃত্তের গু'লিতে মো. কামরুল জামান… — Polytechnic Notice — TG.ME

📛নিউজ📛

সৌদি আরবের তায়েফ শহরে দু'র্বৃত্তের গু'লিতে মো. কামরুল জামান (৩৭) নামের এক বাংলাদেশি যুবক নি'হ'ত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা কামরুল আড়াই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব গিয়েছিলেন। গত রোববার ভোরে ডিউটি শেষ করে বিপণিবিতানের সামনে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালান। প্রাণ বাঁচাতে তিনি বিপণিবিতানের ভেতরে ঢুকে পড়লেও হা'ম'লাকারী সেখানে গিয়ে তাঁকে গু'লি করে হ'ত্যা করেন এবং পরে নিজের মাথায় গুলি করে আ'ত্মহ'ত্যা করেন।

পরিবারের সদস্যরা জানান, মুঠোফোনে কথা বলার সময় অপর প্রান্ত থেকে কামরুলের ‘মা গো, মা গো’ চিৎকার শুনতে পান তাঁর স্ত্রী। এখনো সব ধারদেনা শোধ করতে না পারা এই প্রবাসীর আক'স্মিক মৃ'ত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছেন বলে জানিয়েছেন।

©️ Polytechnic Notice
😢8❤1
August 31, 2026 375 1