নিউজ📛 খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতীদের… — Polytechnic Notice — TG.ME

📛নিউজ📛

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহায়তায় দুটি বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে স্থানীয় তরুণরা বৈদ্যুতিক সংযোগ স্থাপন, সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং মোবাইল ফোন মেরামতের ওপর বাস্তবমুখী হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

দুর্গম এলাকায় এমন সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করে প্রশিক্ষণার্থীরা জানান, এই উদ্যোগ তাদের নিজস্ব কর্মসংস্থান ও ছোট ব্যবসা গড়ার পথ দেখাবে। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেছেন, পাহাড়ের মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে দক্ষতা উন্নয়নভিত্তিক এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

© Polytechnic Notice
❤7
August 31, 2026 440
নিউজ📛 খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতীদের… — Polytechnic Notice — TG.ME