Polytechnic Notice: post #4876 — TG.ME

📛নিউজ📛

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিকল্প শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। চলতি বছর এসএসসিতে পাসের হার কমে ৬২ দশমিক ২৫ শতাংশে নেমে আসার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অকৃতকার্য তরুণদের বোঝা হিসেবে না দেখে তাদের সক্ষমতা অনুযায়ী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও ভোকেশনাল কোর্সের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া কোনো শিক্ষার্থী উদ্যোক্তা হতে চাইলে তাকে ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ভাবছে সরকার। তবে এই নীতির বিস্তারিত কাঠামো এখনো প্রকাশ করা হয়নি।

©️ Polytechnic Notice
👎11❤3❤‍🔥1