নিউজ📛 ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার, মর্যাদা ও পেশাগত… — Polytechnic Notice — TG.ME

📛নিউজ📛

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স’ (TDEA)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ২০২৪ সালের নিয়োগবিধি আন্দোলনের সময় থেকেই একটি শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হয়, যার ধারাবাহিকতায় দেশজুড়ে সরকারি ও বেসরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে এই কমিটি গঠন করা হলো।

সংগঠনটির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে TDEA ভবিষ্যতে দেশের টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘শিক্ষা • শিল্প • উন্নতি’ স্লোগানকে সামনে রেখে গঠিত এই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করে যাবে।

©️ Polytechnic Notice
❤‍🔥8❤1
August 17, 2026 3.3K