আমি শুধু একটা উসুলি কথা বলে দিই, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, এ দেশে যে কয়জন আলেম শরীয়া প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রায় সবাই মারকাযের ফারেগ, এবং মাওলানা আব্দুল মালেক সাহেবের ছাত্র, ঘনিষ্ঠ ছাত্র। রিজাল তৈরি করা আর আমাদের মতো সেমিনারে বকবক করা এক না ভাই।
আপনার চিঠির প্রথম কয়েকটা লাইন খুবই আপত্তিজনক। উল্লেখিত তিনজন ব্যক্তিই যার যার জায়গা থেকে উম্মাহর জন্যই কাজ করে যাচ্ছেন। সবগুলোই জরুরি। তাদের প্রত্যেকের কাজ অন্যজন তো করতে পারছেন না।
তাই চিন্তায় প্রসারতা জরুরি। নাহয় দিনশেষে এটাই একস্ট্রিমিস্ট চিন্তায় পরিণত হয়। এবং আলেমদের প্রতি বিদ্বেষী মনোভাব তৈরি করে।
- Tanjil Arefin Adnan
11September 2, 2026 327 4