ভাই, আপনার এই চিন্তাধারা পুরোটাই ভুল, ভুলের ওপরে ভুল। শরীয়াহ… — 𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙 — TG.ME

ভাই, আপনার এই চিন্তাধারা পুরোটাই ভুল, ভুলের ওপরে ভুল।

শরীয়াহ প্রতিষ্ঠার কাজগুলো কী কী আসলে? আসিফ ভাই বা অন্যরা যেটা করছেন তারাও কি শরীয়া প্রতিষ্ঠার সবগুলো কাজ করার সুযোগ পাচ্ছেন?

সময় নেই, তাই সংক্ষেপে লিখছি,, শরীয়া প্রতিষ্ঠা একটা ব্যপ্তিমূলক কাজ। অনেক শাখা-প্রশাখা আছে এতে। কেউ দাওয়াত দিবে, কেউ ইলম শেখাবে, কেউ ইদাদের প্রস্তুতি নিবে, কেউ সামাজিক ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করবে, কেউ লেখালিখির মাধ্যমে দাওয়াত ছড়িয়ে দিবে, প্রত্যেকেই জনমানুষের মনে দ্বীনের গুরুত্ব, শরীয়াহর গুরুত্ব ছড়িয়ে দেন। প্রত্যেকেই শরীয়াহ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন যার যার জায়গা থেকে। প্রত্যেকেই সবগুলো কাজ করতে পারবে না। আসিফ ভাই ইলমী কাজ করতে পারবেন না, যেটা মাওলানা আব্দুল মালেক সাহেবগণ করছেন। মাওলানা আব্দুল মালেক সাহেবগণ ইলমী কাজ করতে পারবেন, কিন্তু অন্যান্য সব কাজ তার পক্ষে করা সম্ভব না।

এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু দিন শেষে সবাই চান দ্বীন কায়েম হোক। কারও কারও চাওয়ার সূরত, সময়ের ব্যপ্তি হয়তো ভিন্ন হতে পারে।

পরের লেখায় আরও দিচ্ছি
❤4👍1
September 2, 2026 263 4