.
"আরবদের স্বভাব-চরিত্রে এই যে বিরাট বিপ্লব যা রসূলুল্লাহ (সা)-এর বরকতময় হাতে সাধিত হলো এবং মুসলমানদের দ্বারা মানব সমাজে সংঘটিত হলো-ইতিহাসের বুকে এ ছিল এক অভূতপূর্ব ঘটনা। এই বিপ্লবের প্রতিটি বস্তুই ছিল একক ও অনন্য। এর দ্রুততা, এর গভীরতা, এর বিশালতা ও সর্বজনীনতা, এর বিস্তৃতি ও মানবীয় উপলব্ধির কাছাকাছি হওয়া- এসবই ছিল সেই বিস্ময়কর ঘটনার অনন্যদিকসমূহ। এই বিপ্লব অপরাপর অলৌকিক ঘটনার ন্যায় কোন জটিল বিষয় ও দুর্বোধ্য হেঁয়ালী ছিল না। জ্ঞানগত পন্থায় এই বিপ্লব সম্পর্কে গবেষণা করুন। মানব ইতিহাসে ও মানব সমাজে এর প্রভাব সম্পর্কে অধ্যয়ন করুন।" [৫]
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আনা বিপ্লব কেবল শাসন কাঠামোর পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং নবওয়াতের ২৩ বছরের মধ্যে আরবের জাহেলি সমাজের আইন, সংস্কৃতি, মূল্যবোধ এবং ওয়ার্ল্ডভিউ বদলে গিয়েছিল।
.
গোত্রভিত্তিক আইনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছিল কুরআন ও সুন্নাহ-ভিত্তিক আইন। যাকাত, সাদাকাহ ও ওয়াকফের প্রবর্তন এবং সুদের সম্পূর্ণ বিলুপ্তির ফলে অর্থনীতিতে এসেছিল আমূল পরিবর্তন। গোত্রীয় পরিচয়ের বদলে সামাজিক সম্পর্কের নতুন কাঠামো গড়ে উঠেছিল ঈমানের ভিত্তিতে। কুরআন ও সুন্নাহ হয়ে উঠেছিল মূল্যবোধের মূল উৎস। বদলে গিয়েছিল সংস্কৃতিও।
.
এই বিপ্লব তৈরি করেছিল নতুন আইনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ব্যক্তিসত্তা, মূল্যবোধ এবং নতুন পরিচয় (উম্মাহ)। এই বিপ্লব কেবল এক নতুন রাজনৈতিক সত্ত্বা (polity) তৈরি করে থেমে থকেনি, বরং গড়ে তুলেছিল এক নতুন সভ্যতা।
.
অনেক পশ্চিমা ইতিহাসবিদ ও প্রাচ্যবিদ নবীজির মিশনকে ‘র্যাডিকাল সোশ্যাল রেভল্যুশন’ বলেছেন। মুসলিম চিন্তাবিদদের মধ্যে অনেকে বলেছেন “পূর্ণাঙ্গ ইনকিলাব” (total revolution)। [৬]
.
তাই রাসূলুল্লাল্লাহ সাল্লালহু আলাইহি ওয়া সাল্লাম এর আনা পরিবর্তনকে কেবল রাজনৈতিক বিপ্লব বলা সমুদ্রকে খালে আটকানোর ব্যর্থ চেষ্টার মত। এর প্রভাব, গভীরতা ও স্থায়িত্ব রাজনৈতিক বিপ্লবের সংকীর্ণ সীমানাকে ছাড়িয়ে যায়। এই পরিবর্তনকে কমপক্ষে সমাজবিপ্লবের শ্রেণিতে রাখতে হয়।
.
তবে এই সীমানাও রাসূলুল্লাহ ﷺ-এর দাওয়াহর মাধ্যমে আসা বৈপ্লবিক রূপান্তরকে ধারণ করার ক্ষমতা রাখে না। কারণ এই দাওয়াহর ফলাফল ছিল এক সভ্যতাগত বিপ্লব; বিশ্বব্যবস্থার এমন এক বৈপ্লবিক রূপান্তর যা গোটা মানবসমাজের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে।
.
নবুওতের দৃষ্টান্ত বলে, এই কওম ও যমীনের বর্তমান সংকট মোকাবেলা এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নিছক রাজনৈতিক বিপ্লব যথেষ্ট না। যুগসন্ধিক্ষণের দাবি মেটাতে হলে আমাদের প্রয়োজন অন্তত একটি সমাজবিপ্লব, যার বুনিয়াদ হবে দ্বীনের সামগ্রিক পুনঃজাগরণ।
.
যার মাধ্যমে রাষ্ট্র, ও শাসনব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি আইনী ব্যবস্থা, সমাজ কাঠামো, সম্পর্ক, মূল্যবোধ ও জীবনবোধেও আসবে প্রগাঢ় রূপান্তর।
- আসিফ আদনান
বিপ্লব কি?
9
1September 2, 2026 583 2