আওস ও খাজরাজ গোত্রের 'আনসার' উপাধি লাভ
.
ইহুদিদের মদিনায় বসতি স্থাপনের প্রায় সমসাময়িক কালেই ইয়ামেনের মা'দিকারিব অঞ্চলে পবিত্র কুরআনে (সুরা সাবায়) উল্লেখিত ঐতিহাসিক প্লাবন সংঘটিত হয়। তখন সেখানে বসবাসকারী কিছু লোক গোত্রের প্রবীণ নেতা আমর বিন ছা'লাবার পরামর্শে নতুন বাসস্থানের সন্ধানে আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তাদেরই একটি অংশ বনু কালার প্রধান-পুরুষ হারিসা বিন যায়দ জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিদের মাধ্যমে জানতে পারেন —আসমানি গ্রন্থসমূহে শেষ নবীর আবাসস্থলের যেসব বৈশিষ্ট্য উল্লেখ আছে, তা ইয়াসরিব এলাকায় বিদ্যমান আছে। তখন তিনি ইয়াসরিবে বসতি স্থাপন করেন।
হারিসার দুই পুত্রের নাম ছিল আওস ও খাযরাজ। তাদের বংশধররাই হিজরতের পর মদিনায় নবীজিকে বরণ করে নিয়েছিল এবং 'আনসার' উপাধি লাভ করেছিল। হিজরতের সময় মদিনায় আওস ও খাযরাজ গোত্রের শাখা গোত্রের সংখ্যা ছিল যথাক্রমে তেরো ও ছত্রিশটি।
মক্কা থেকে নবীজি ও মুহাজির সাহাবায়ে কেরামের হিজরতের সময় মদিনায় মূলত এই দুই শ্রেণীর মানুষই বসবাস করত।
.
[ সূত্র: ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ (ফূট নোট) | ১ম খন্ড | মাকতাবাতুল হাসান ]
#ইসলামি #ইতিহাস
#ilmannafiya
3July 15, 2026 982 1