কুরআনের একটি আয়াত আছে যেটা আমাকে শেখায়, সবসময় সুযোগ আছে- — নতুন করে… — ILMAN NAFIYA — TG.ME

কুরআনের একটি আয়াত আছে যেটা আমাকে শেখায়, সবসময় সুযোগ আছে-

— নতুন করে শুরু করার, যতই ব্যর্থ হই না কেন...
— নতুন করে জেগে উঠার, যতই অনিচ্ছা থাকুক না কেন...
— নতুন করে উঠে দাঁড়াবার, যতই ভেঙ্গে পড়ি না কেন...

আয়াতটি হলো:
قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ

'বলে দাও, হে আমার বান্দারা, তোমরা যারা নিজদের ওপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ অবশ্যই সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা যুমার, ৩৯: ৫৩)
.
— ইমাম ইবনু রজব হাম্বলী (রহ.)
সূত্র: লাতায়িফুল মাআরিফ, ৩০২
❤4
September 2, 2026 133 2