নবীদের ঘটনা কেন জানব?
.
নবীদের কাহিনি জানার অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এখানে কয়েকটি কারণ ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে—
(১) আল্লাহর আদেশ
রাসূলুল্লাহর (ﷺ) প্রতি আল্লাহ আদেশ করেছেন, 'আপনি বিবৃত করুন এসব কাহিনি'—সুতরাং, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে (ﷺ) আদেশ করা হয়েছে, যেন তিনি উম্মতের কাছে অবশ্যই এসব কাহিনি বর্ণনা করেন। আর রাসূলের (ﷺ) উম্মত হিসেবে এই দায়িত্ব আমাদের ওপরেও বর্তায় যে আমরা পূর্ববর্তী নবীদের কাহিনি জানব এবং অন্যদের কাছে বর্ণনা করব। আল্লাহর আদেশ পালন করা হলো ইবাদত। তাই আল্লাহর আদেশ পালন ও ইবাদতের নিয়তে নবীদের কাহিনি জানতে হবে।
.
[ সূত্র: মুবাশশিরীন / ১ম খন্ড। রেইন্ড্রপস ]
#ilmannafiya
4July 15, 2026 844 1 1