⚠️শহীদ হাদিকে যাতে ইন্টারনেট থেকে মুছে ফেলতে না পারে সেজন্য আমি একটা ব্যাক্তিগত পদক্ষেপ নিলাম। এখন কাজের সময়। সরকারের জন্য অপেক্ষা করে লাভ নেই! আমার ভাইয়ের জন্য আমরাই যথেষ্ট! আপনারা এই উদ্যোগে অংশ নিন, দ্রুত এটা সারাদেশে সবার মাঝে ছড়িয়ে দিন!!
শহীদ হাদির যত ভিডিও, টক শো, লেখা, ফেসবুক পোস্ট, ভাষণ, কনটেন্ট সব আর্কাইভ আকারে সংরক্ষণের লক্ষ্যে একটি গুগল ড্রাইভের লিংক শেয়ার করছি:
https://drive.google.com/drive/folders/1Z6VSlz0okcc2I8W8YrtDTEZmR0QpV4Ek?usp=sharing
ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকে হাদির যত পোস্ট, ভিডিও, টক শো, ছবি, লেখা, এমনকি আপনার ব্যাক্তিগত ফোনে ধারণ করা ভিডিও যা ইন্টারনেটে নেই - যা আছে সব এই ড্রাইভে আপলোড করেন। আপনার Google Account / Gmail এ লগইন করে তারপর এই গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন। সব ফাইল লোকাল কম্পিউটারের হার্ড ড্রাইভেও সেভ করা থাকবে। আপনারাও পুরা ড্রাইভটাও প্রতিদিন ডাউনলোড করে রাইখেন ব্যাকআপ হিসেবে।
যাতে সবার ডুপ্লিকেট কাজ করতে না হয় তাই বলব যাদের নাম A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M দিয়ে শুরু তারা ২০২৫ সালের হাদির সব কনটেন্ট আপলোড করেন, আর বাকিরা ২০২৪ ও তার আগের সব কনটেন্ট আপলোড করেন।
ফাইল গুলোর নামকরণে তারিখ, স্থান, অনুষ্ঠানের নাম, লোকেশন ইত্যাদি ছোট করে যথাসম্ভব উল্লেখ করবেন। আপলোডের আগে দেখে নিন ড্রাইভে অলরেডী কেউ সেই কনটেন্ট আপলোড করেছে কিনা।
এইসব কনটেন্ট আপাতত ড্রাইভে সেভ করে রাখব, তারপর প্রপার ওয়েবসাইটের মাধ্যমে ইনকিলাব মঞ্চ-এর সাথে সমন্বয় করে অফিসিয়াল আর্কাইভ হিসেবে প্রকাশ করা হবে। হাদির সবকিছু আর্কাইভ করার টার্গেট তারিখ জানুয়ারী ৩১ কিন্তু লাগলে সময় বাড়ানো হবে।
গুগল ড্রাইভের লিংক হারিয়ে ফেল্লে বা মনে না থাকলে এই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, এইখানেও দিয়ে রেখেছি (মনে রাখা সহজ):
https://osmanhadi.net/
Facebook & YouTube ভিডিও ডাউনলোডের টুলস গুগল করলেই পেয়ে যাবেন - সার্চ দিন "Facebook Video Downloader", "YouTube Video Downloader" লিখে। ভিডিও ডাউনলোড করতে ঐ ভিডিওর লিংক টুলসের ওয়েবসাইটে গিয়ে কপি পেস্ট করে দিলে ডাউনলোড করতে পারবেন, তারপর সে ভিডিও গুগল ড্রাইভে আপলোড করে দিবেন।
(এই গুগল ড্রাইভ ডেইলি প্রতি ঘন্টায় ক্লিনআপ হবে! তাই শত্রুদের বলছি - উল্টাপাল্টা আপলোড করে লাভ নাই, পার্মানেন্ট ব্যান খাবি!)
5December 20, 2025 261 2