আমাদের যেসব ভাইয়েরা বিএনপির সাথে মৈত্রীর বিরোধিতা করেন - তারা কি বলতে পারবেন আদর্শ বজায় রেখে শত্রু বেষ্টিত এলাকায় কীভাবে অন্যদের সাথে মৈত্রী গড়া যায়?
কীভাবে শত্রুদের ভেতরে বিভেদ সৃষ্টি করা যায়?
আপনি কারো সাথে মৈত্রী করা মানে হয়তো আপনারা দুজনেই শক্তিতে সমান সমান আর না হলে সে আপনার চাইতে শক্তিশালী। এজন্য আপনি মৈত্রী করছেন।
আপনার শক্তি তার চাইতে বেশি হলে সে আনুগত্য প্রকাশ করতো আর আপনি তার অভিভাবকত্ব করতেন।
সেই জোটে থাকাকালে আপনি আপনার চাইতে দুর্বল মিত্রের নানান খারাপ কাজে বাধা দিতে পারতেন বা তাকে দিকনির্দেশনা দিয়ে মানতে বাধ্য করতে পারতেন।
কিন্তু যখন আপনি আপনার চাইতে শক্তিশালী কারো সাথে মৈত্রী করছেন - তার মানে অবধারিতভাবেই আপনি তার কাছে প্রোটেকশন চাইছেন।
সেইসাথে আপনি তাকে নির্দেশও দিতে পারবেন না এবং তার কোনো কাজেও বাধা দিতে পারবেন না। এটা করতে গেলে জোট ভেঙ্গে যাবে এবং সেই উল্টো আপনাকে আক্রমণ করবে। যেটা সহ্য করার শক্তি আপনার নাই।
জোট করার মানেই হল আপনারা দুজনেই মিউচুয়াল স্বার্থে একে অপরকে সাহায্য করবেন। আর আপনি যেই কাজের জন্য আেনার মিত্রকে সাথে নিয়ে শত্রুর উপর আক্রমণ করছেন, ঠিক সেই একই কাজ আপনার মিত্র যদি করে তাহলে আপনি তাকে বাধা দিতে পারবেন না।
এরকম করলে জোট ভেঙ্গে যাবে।
আর এই বিষয়টাই অনেকের কাছে হিপোক্রেসি মনে হয়। এটা হিপোক্রেসি না। এটা হল সময়ের অপেক্ষা - নিজে শক্তিশালী হবার।
দেখেন দুনিয়ায় আমার টিকে থাকাটা সবার চাইতে বেশি গুরুত্বপূর্ণ।
আমি টিকে থাকলে একদিন না একদিন আমার সাথে সাথে আমার আদর্শও শক্তিশালী হবে। কিন্তু যদি আমিই ধ্বংস হয়ে যাই তবে সাথে সাথে আমার আদর্শেরও মৃত্যু হবে।
1
1August 20, 2026 85 3