আদর্শিক এবং জ্ঞান তাত্ত্বিকভাবে আসিফ আদনানকে মোকাবেলা করার সামর্থ্য আমাদের পরিচিত কোন জাশি বা হিন্দুত্ববাদী বা বামপন্থী রাখে না।
কদু থেকে বিভিন্ন গুপ্ত জাশি, লিবারেল এবং বাম ও হিন্দুত্ববাদীরা সেটা পারবে না বলেই তারা এডহোমিনাম, নেইম কলিং, স্ট্র-ম্যান, রেড হেয়ারিং, হোয়াট এব্যাউটিজম, ট্যাগিং, স্টেরিওটাইপিংসহ জগতের সমগ্র প্রকার ফ্যালাসিয়াস যুক্তি এবং ব্যাকস্ট্যাবিং করছে৷
তারা জানে তারা এসব করেও তাকে আদর্শিক দিক থেকে আটকাতে পারবে না৷ আসিফ আদনানের ব্যাক্তিত্ব কদু শিবির, মেঘ পশুরা কখনো অর্জন করতে পারবে না।
এজন্য তারা আগামীতে বিভিন্নভাবে তার শারীরিক ক্ষতি করবে। জেল-জুলুমে ফাঁসাতে চেষ্টা করবে। তাতে কাজ না হলে তাকে হত্যা চেষ্টা করবে।
এখানে অনেকের সাথে আমার ভিন্নমত হবে। অনেকেই মনে করেন কাউকে হত্যা করে তার আদর্শ থামানো যায় না।
কিন্তু আমি তা মনে করি না। এটা ঢালাওভাবে বলার সুযোগ নাই যে কাউকে হত্যা করে তার আদর্শ থামানো যায় না। বরং এটা পারিপার্শ্বিক আরও অনেক কিছুর উপর নির্ভর করে।
বাংলাদেশে কোয়ালিটি ইসলামপন্থীর খুবই অভাব। এখানে তার মতো রিজালের বিকল্প তৈরি করা খুবই কঠিন। ফলে এখানে তাকে আরও অনেক কিছু বুঝতে হবে।
কোন আদর্শ শুধু তার আদর্শিক শক্তিতে বিজয়ী হয় না বরং সেই আদর্শের সৈনিকদের ইখলাস এবং যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ।
আমার পক্ষ থেকে আসিফ আদনানদের সবচেয়ে বড় সমালোচনা হলো তারা এলায়েন্স তৈরি করতে পারে না।
আমি মনে করি তাদের কৌশলগত মৈত্রী অর্জনের যোগ্যতা অর্জন করতে হবে। এক্ষেত্রে বড় বাধা হলো শুকনো ডগমেটিক আইডিয়ালিজম এবং গিল্ট ট্রিপ।
আমার মনে হয় এটুকু overcome করতে পারলে তারা এলায়েন্স তৈরি করতে পারবেন। এটা তাদের আদর্শিক সংগ্রামের বিজয় না অস্তিত্ব ধরে রাখার জন্যও জরুরী।
- Meer Salman
