জরুরী একটা সতর্কবার্তা:
দেশে অনেক জায়গায় দেখবেন একেবারে ব্যাঙের ছাতার মত ভুরি ভুরি হাসপাতাল।
বিশেষ করে মফস্বল এরিয়ায় আমার অভিজ্ঞতা আছে - ছোটবড় প্রচুর হাসপাতাল এখানে। অনেক সময় বড় হাসপাতাল দেখলে মনে প্রশ্নই আসে না যে, এরাও স্ক্যাম করতে পারে।
এসব হাসপাতালের বেশিরভাগেই সম্ভবত সার্বক্ষণিক সেবাদাতা ডাক্তার থাকে না। এগুলাতে মেইনলি MATS থেকে পড়াশোনা করা কিছু মানুষকে ডিউটি ডাক্তার হিসেবে নিয়োগ করে রাখে।
এরাই সেবা দেয়, ওষুধ লিখে। মূল ডাক্তার হয়তো দিনে বা সপ্তাহে একবার এসে সব রোগীকে একবার চেক দিয়ে যায়। আর ঐ ডাক্তারকে দেখিয়েই হাসপাতাল চলে।
5August 9, 2026 170