ফেনী ও কুমিল্লা জেলার মানুষদের বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে রক্ষা করতে এখনই এগিয়ে আসতে হবে।
ফেনী জেলার অনেক স্থানে ১ তালা বাড়ি পুরো-পুরি পানির নিচে তলিয়ে গেছে। এখন পানি ২য় তালায় উঠা শুরু করেছে। সকাল পর্যন্ত অপেক্ষা করার কোন উপায় নাই। Prevention is better than cure।
আজ রাতের মধ্যে ও এই মুহূর্তে হেলিকপ্টার ও স্পিড-বোট নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য এবং দেশের অন্যান্য জেলার ফায়ার সার্ভিসের সদস্যের ফেনী, কুমিল্লা, উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খগাঘড়া ছড়ি জেলায় মোতায়েন করার ব্যবস্হা গ্রহণ করতে হবে। আমরা চাই না কুমিল্লা ও ফেনি জেলার মানুষরা রাতে অন্ধকারে পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়ার পরে সরকারি বাহিনীদের কাজ হবে সেই সকল হতভাগ্য মানুষের লাশ উদ্ধার করার কাজ করে গৌরব অর্জন করুন।
পচন্ড রকমের ভারি বৃষ্টি হচ্ছে কুমিল্লা ও ফেনী জেলার সীমান্তবর্তী উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে। ত্রিপুরা রাজ্যের উপরে হওয়া এই ভারি বৃষ্টির প্রতিটি ফোটা ফেনী ও কুমিল্লার নদ-নদীগুলোর উপর দিয়ে প্রবাহিত হবে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফেনী ও কুমিল্লার নদ-নদীগুলোর পানি বিরতিহীন ভাবে বাড়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
----> নিচে লাল বৃত্তের স্থানে ভারি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির পানি গোমতী নদীর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে।
-----> ছবির হলুদ বৃত্তের স্থানে ভারি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির পানি ফেনীর মুহুরি নদীর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে।
------> ছবির পিংক রং এর বৃত্তের স্থানে ভারি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির পানি সাঙ্গু ও কর্ণফুলী নদীর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে।
------> কমলা রং এর বক্সে ভিতরের এলাকায় (নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলা) ভারি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির পানি সিলেটের সুরমা নদীর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে।
#Bangladesh #Tripura #meghalaya #HeavyRainfall #Rainfallforecast #lighting #floodwarning #flood #landslide
© Mostofa Kamal Palash