⚠️ মর্মান্তিক: আইফোনের কিস্তি নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার পর বাবা, মা ও সন্তান সহ তিনজনের মৃত্যু।
📌 ভারতের মহারাষ্ট্রে ১৮ বছর বয়সী এক তরুণ বাবার সঙ্গে আইফোনের বকেয়া কিস্তি নিয়ে ঝগড়ার পর একটি পাহাড়ের কিনারায় উঠে আত্মহত্যার হুমকি দেন।
প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা করা হয়। এমনকি গ্রামের কয়েকজন তাকে আইফোন ১৫ প্রো কিনে দেওয়ার প্রস্তাবও দেন।
একপর্যায়ে তার বাবা তাকে ফিরিয়ে আনতে পাহাড়ের ওপর ওঠেন। তাকে টেনে নামানোর চেষ্টা করার সময় দুজনই ভারসাম্য হারিয়ে গিরিখাতে পড়ে যান।
ছেলেকে পড়ে যেতে দেখে তার মা-ও তাদের পেছনে ঝাঁপ দেন।
এতে তিনজনই মারা যান।
পুলিশ জানিয়েছে, এর আগেও ওই তরুণ মোবাইল ফোন কেনার দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।



