বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে শুরু হয়েছে উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৬
বাংলা উইকিসংযোগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলা উইকিঅভিধানে নতুন শব্দের ভুক্তি তৈরি, বিদ্যমান ভুক্তির মানোন্নয়ন এবং তথ্য সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।
উইকিঅভিধান বিশ্বের ১৭০টিরও বেশি ভাষায় উপলব্ধ একটি উন্মুক্ত অনলাইন অভিধান। আপনিও আপনার পছন্দের বাংলা শব্দ সংযোজন বা সম্পাদনার মাধ্যমে বাংলা উইকিঅভিধানকে সমৃদ্ধ করতে পারেন।
প্রতিযোগিতার সময়কাল: ১ আগস্ট–৩১ আগস্ট ২০২৬
আসুন, সবাই মিলে বাংলা ভাষার জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করি।
প্রতিযোগিতার লিংক: https://w.wiki/SJzd








