Bangla Wikipedia: post #458 — TG.ME

প্রিয় সুধী,

আপনাদের অবগতির জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে, নতুন উইকিপিডিয়ানদের সম্পাদনার হাতেখড়ি দিতে আগামী ৬ জুন, ২০২৬ তারিখে আয়োজন করা হচ্ছে ‘অনলাইন উইকিপিডিয়া কর্মশালা, জুন ২০২৬’।

আপনি যদি উইকিপিডিয়ায় তথ্য যোগ করতে চান, কিন্তু কোথা থেকে এবং কীভাবে শুরু করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন, তবে এই কর্মশালাটি আপনার জন্যই।

কী কী থাকছে এই কর্মশালায়?

* উইকিপিডিয়ার মৌলিক নীতিমালা ও নির্দেশাবলী।
* কীভাবে নতুন নিবন্ধ তৈরি ও পুরনো নিবন্ধ সংশোধন করতে হয়।
* নির্ভরযোগ্য তথ্যসূত্র যুক্ত করার সঠিক নিয়ম।
* অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব।

ইভেন্টের বিবরণ:

* তারিখ: ৬ জুন ২০২৬
* সময়: বাংলাদেশ সময়: রাত ৮ টা ভারতীয় সময়: সন্ধ্যা ৭:৩০ আপনার সময় অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন
* মাধ্যম: অনলাইন (জুম ও ফেসবুক লাইভ)
* বিস্তারিত ও নিবন্ধন লিংক: https://bn.wikipedia.org/s/xq58

কর্মশালাটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই কর্মশালায় অংশ নিতে আগ্রহী হতে পারে আপনার পরিচিত এমন কেউ থাকলে তাকেও এই বার্তাটি শেয়ার করুন।
❤2
June 2, 2026 911 2 4