সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সেলিম উদ্দিনের উদ্বেগ
রাজধানীর সংসদ ভবনের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও অতি নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনে ছিনতাইকারীদের দৌরাত্ম্য এবং ছিনতাইয়ের ঘটনায় একজন শিক্ষিকার প্রাণহানিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটলে সংসদ ভবনের মতো একটি অতি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য চলতে পারে? যেখানে একজন শিক্ষিকাকেও ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেই যদি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে দেশের সাধারণ মানুষ কোথায় নিরাপদ? এ প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই সামনে এসেছে। রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও ছিনতাইকারীদের এমন বেপরোয়া কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।

11August 29, 2026 312 1