বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য( রুকন), সাবেক উত্তরখান ইউনিয়ন আমীর এবং মৈয়নারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাওলানা এ টি এম শামসুল করিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় মরহুম মাওলানা এ টি এম শামসুল করিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য দোয়া করেন। একইসঙ্গে নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবর-এ-জামিল ধারণের তাওফিক কামনা করেন।
#JamaatDCN #KnowJamaat

8August 30, 2026 351