ইসলামের সুমহান আদর্শ ও জামায়াতের কর্মসূচি তুলে ধরতে দায়িত্বশীলদের আন্তরিকভাবে কাজ করতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন।
কেন্দ্র ঘোষিত সেপ্টেম্বর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানা শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উত্তরার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে সেপ্টেম্বর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
6August 31, 2026 193

