Al Asar: post #2481 — TG.ME

ক্যালেন্ডার টু ক্যালেন্ডার যদি হিসাব করা হয়, আমাদের মাঝে রামাদান উপস্থিত হতে আর মাত্র ৯০ দিন বাকি। মাসগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ মাস হলো রামাদান। এটা এমন একটা মাস যে মাসে নাযিল হয়েছিল পবিত্র আল কুরআন। প্রিয় পাঠক, তাকওয়া আর আমলের এই মাসটি আমাদের মাঝে হাজির হতে চলেছে শীঘ্রই। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষণটি। আসন্ন রামাদানকে ঘিরে আমাদের যাবতীয় প্রস্তুতির একটা খসড়া তৈরি করে, সেই খসড়া ধরে ধরে যদি আমরা নিজেদের ঈমান, আমল, তাকওয়াকে ঝালাই করে নিতে পারি এখন থেকেই, তবেই আসন্ন রামাদান আমাদের জন্য অনন্য উপহার হয়ে উঠবে, ইনশা আল্লাহ। শুরু করছেন তো রামাদানকে ঘিরে আপনার প্রস্তুতির খসড়া তৈরির কাজ? ©সুকুন

❤7
November 30, 2024 917 2