Al Asar: post #2471 — TG.ME

নিঃস্বার্থ ভালোবাসা এক ভাইয়ের কাছে এক মাদ্রাসা শিক্ষকের ঘটনা শুনেছিলাম। তিনি খুব গরীব ছিলেন। কিন্তু আমল ও আখলাকে তাঁর মতো ধনী আর কেউ ছিল না। মাদ্রাসার শাইখুল হাদিস নিজের মেয়েকে তাঁর কাছে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের সাথে তা ফিরিয়ে দেন। পরে বিয়ে করেন এক পঙ্গু ও গরীব মেয়েকে। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, “শাইখুল হাদিসের মেয়ে আমি না নিলেও আমার চেয়ে ভালো কেউ বিয়ে করে নেবে। কিন্তু এ সমাজে কে আছে ঐ পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে?" একবার সেই হুজুর ক্লাসে একটা ঘটনা বলেছিলেন। কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত ব্যক্তি মাত্রই জেনে থাকবেন, হুজুরদের বেতন-ভাতার কথা। মাসের পর মাস বেতন বাকি থাকে। রমযান মাসেও মাঝে মাঝে পাওয়া হয় না। একবার ঈদ পর্যন্ত হুজুর মাদ্রাসায় কাটালেন। কিন্তু বেতনের কোনো বন্দোবস্ত হলো না। চাঁদ রাতে নিজেকে খুব অসহায় আর ছোট মনে হচ্ছিল তাঁর। মোবাইলের দোকানে গিয়ে বউকে ফোন দিয়ে বললেন, "তুমি বাচ্চাদের নিয়ে কোনোমতে ঈদটা করে নাও। এবার হাতে কোনো টাকাপয়সা আসেনি। কিছু দিতে পারলাম না। তাই বাড়িতে যেতে ইচ্ছে করছে না।” হুজুরের স্ত্রী বললেন, "আমার টাকাপয়সা, জামা-কাপড় লাগবে না। আপনি চলে আসেন রাতের গাড়িতে। আপনিই আমার ঈদ। আপনাকে না দেখলে আমার ঈদ কীভাবে হবে!” বই : যে জীবন ফরিঙের।

👍5❤2
November 23, 2024 889 2