Al Asar: post #2469 — TG.ME

সানা বিনতে আসমা আস সালামিয়্যাহ। আরবের আর দশটা নারীর মত উনারও স্বপ্ন ছিল আখেরী নবীর ﷺ স্ত্রী হবেন। হয়তো তিনি দোয়াও করেছিলেন আল্লাহর কাছে। এক সময় রাসূলুল্লাহ'র ﷺ কাছে সানা বিনতে আসমার জন্য প্রস্তাব আসে। তিনি সম্মতি প্রদান করেন। বার্তাবাহক ছুটে যায় বনু সালিমের দিকে। এক সময় সানা বিনতে আসমার কাছে খবরটি পৌঁছে। তার কাছে এটি স্বপ্ন ছিলো বটে, তবে তা বাস্তব হবে এমনটা তার ধারণাতেও ছিলো না। আকস্মিক এই সংবাদে তিনি এতটা আনন্দিত হন যে, অত্যধিক খুশির চোটে তিনি মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহর ﷺ সাথে সংসার হওয়ার আগেই তিনি মারা যান। -Mohammad Saeedul Mostafa (হাফি.)

❤7😢4👍1
November 19, 2024 883